Header Ads

ওয়েবসাইট এর কাজ কী | মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম ২০২৪ - szinfobd

ওয়েবসাইট এর কাজ কী | মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম ২০২৪ - szinfobd 


ওয়েবসাইট এর কাজ কী | ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম
ওয়েবসাইট এর কাজ কী 



আজকের আলোচনার বিষয় হলো ওয়েবসাইট এর কাজ কি,মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরী করার নিয়ম  এবং  মূলত কি কি কারণে ওয়েবসাইট এর প্রয়োজন পরে? খুবই সাধারণ কিছু প্রশ্ন এগুলো। অনেকেই রয়েছেন যারা এখনো পর্যন্ত ওয়েবসাইট সম্পর্কে জানেন না। ( একদম নতুনদের জন্য দয়া করে যারা এডভান্স লেভেল এর এরা এড়িয়ে যেতে পারেন ব্লগটি)  হয়তো লোকমুখে শুনেছেন অথবা ফেসবুক গ্রুপ বা পেজ থেকে কিংবা অন্য কোন সোর্স থেকে জেনেছেন– ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। তারপর হন্য হয়ে খুজছেন কিভাবে টাকা ইনকাম করতে পারেন কিন্তু পাচ্ছেন না সঠিক পদ্ধতি তাই পুরো ব্লগটি পড়ুন অনেক কিছু জানতে পারবেন।

সম্মানিত পাঠকবৃন্দ – ওয়েবসাইট এর কাজ কি এবং কিভাবে ওয়েবসাইট কাজ করে ও কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন মোবাইল দিয়ে।  ওয়েবসাইট এর ব্যবহার সম্পর্কিত খুঁটিনাটি বিষয় জানতে পড়তে থাকুন আমাদের আজকের এই ব্লগটি । 


ওয়েবসাইট এর কাজ কী :

আসুন মূল আলোচনায় খুবই সহজ ভাবে বললে বলা যায়– ওয়েবসাইট হলো ইন্টারনেটে বা নেটদুনীয়ায় একটি ডিজাইন করা পেজ বা ওয়েব পোর্টাল। যেখানে বিভিন্ন ধরনের তথ্য, প্রয়োজনীয় লিংক, ছবি, ভিডিও, অ্যাপ্লিকেশন,আর্টিকেল, ব্লগ ইত্যাদি উপস্থিত থাকে। 

আবার আরেকটু অন্যভাবে বললে বলা যায়– ওয়েবসাইট হলো, ইন্টারনেটে একটি অনলাইন প্লাটফর্ম যেখানে ইনফরমেশন, গ্রাফিক্স ডিজাইন,  মাল্টিমিডিয়া কনটেন্ট এবং অনলাইন সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। যেখানে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এক্সেস করা যায়।


আরো পড়ুন :

অনলাইন ইনকাম মোবাইল দিয়ে সঠিক পদ্ধতি।

ইন্সটাগ্রাম থেকে টাকা আয় করার সঠিক পদ্ধতি।

২০২৪ সালের অনলাইন ইনকাম ট্রাসটেড ওয়েবসাইট।

স্মার্ট ফেইসবুক পোস্ট এর কিছু নমুনা।




ওয়েবসাইট কাকে বলে বা এর পরিচয়

এবার আসুন জেনে নেই ওয়েবসাইট এর  পরিচয় - এটি হচ্ছে এমন একটি জায়গা যে জায়গাতে অনেকগুলো ওয়েবসাইট এ অনেকগুলো পেজ একসঙ্গে একত্রিত করে রাখা হয় এবং ওই পেজগুলো থেকে সংগ্রহ করা যায় বিভিন্ন ইনফরমেশন, কনটেন্ট, অডিও-ভিডিও, ছবি, এপ্লিকেশন,  ব্লগ সহ প্রভৃতি।  ওয়েবসাইট ইন্টারনেটে তৈরিকৃত একটি অনলাইন প্লাটফর্ম। আর  এর উপর ভিত্তি করে বলা যায়–  ইন্টারনেটে সাধারণভাবে একটি ডিজাইন করা ও প্রোগ্রামিং কোডের সম্মিলিত সেটকেই ওয়েবসাইট বলে।



আজকের আলোচনা – ওয়েবসাইট মানে কি? ওয়েবসাইট এর কাজ কী?  ওয়েবপেজ এবং ওয়েবসাইটের মধ্যে কি কোন পার্থক্য রয়েছে? ফ্রী ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়?  ওয়েব পেজ বলতে কী বোঝায় এবং ওয়েবসাইট বলতে কী বোঝায়?



ওয়েবসাইট কি?

ওয়েবসাইট হলো একটি ডোমেইনের অধীনে থাকা কতকগুলি ওয়েব পেজ। ( ডোমেইন কি পরবর্তীতে আলোচনা করব)  মূলত ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমাহার বা সেট, যেগুলো ডোমেইন নাম দ্বারা চিহ্নিত করা হয়।


ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে
ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে 



যেমন ধরুন– আমাদের একটি ওয়েবসাইট szinfobd.blogspot .com এটি হচ্ছে ডোমেইন । আর এই ডোমেইন দিয়ে মূল আমাদের ওয়েবসাইটটি পরিচালিত। এই ডোমেইন নাম দিয়ে গুগলসার্চ করলে আমাদের ওয়েবসাইট টি পাবেন যে কেউ।  আর ওয়েবসাইটে থাকা হোম পেজ, প্রাইভেসি পলিসি, ডিসক্লেইমার,  অনলাইন ইনকাম , সর্বশেষ সংবাদ, খেলার খবর, ফেইসবুক,জরুরি টিপস, সম্পর্কিত যে আলাদা আলাদা ক্যাটাগরি এবং এই ক্যাটাগরির জন্য যে আলাদা আলাদা পোস্ট ও পেজ রয়েছে এগুলোই হচ্ছে ওয়েব পেজ। যেমন বর্তমানে আপনারা আমার সাইটে যে ব্লগটি পড়তেছেন তা হলো আমার সাইটে অনলাইন ইনকাম এই পেইজের আন্ডারে। এটাই হলো ওয়েবসাইট এ একটি পেইজ। এই ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হয়ে থাকে অর্থাৎ ওয়েবসাইটের প্রকারভেদ দুইটি। যথা — 


  1. ডায়নামিক ওয়েবসাইট
  2. স্ট্যাটিক ওয়েবসাইট


ডায়নামিক ওয়েবসাইট এর পরচয়

ডায়নামিক ওয়েবসাইট এমন একটি ওয়েবসাইট যা নিজেকে কিছু সময় পরপর কাস্টমাইজ করে। এটি তৈরি করতে হলে আপনাকে কোডিং দিয়ে ওয়েবসাইট তৈরি করার ধারনা থাকতে হবে আর তাই ডায়নামিক ওয়েবসাইটকে বলা হয় গতিশীল ওয়েবসাইট। আর এই ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য HTML, CSS, JavaScrip, PHP, python, Java ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন পরে। যেমন-  ই-কমার্স সাইট, ব্লগ, নিউজ পোর্টাল ইত্যাদি ডায়নামিক ওয়েবসাইটের উদাহরণ।

স্ট্যাটিক ওয়েবসাইট এর পরিচয় :

আমরা মূলত এই রকমের ওয়েবসাইট তৈরি করার পদ্বতি নিয়ে আলোচনা করবো। স্ট্যাটিক ওয়েবসাইট হলো এমন এক ধরনের ওয়েবসাইট যার ওয়েব পৃষ্ঠাগুলো একটি ক্লায়েন্ট ওয়েব ব্রাউজারে পাঠানো বিন্যাসে সার্ভারে সংরক্ষণ করা হয়। এই ধরনের ওয়েবসাইটে সাধারণত স্থায়ী পেজ, প্রেজেন্টেশন সাইট, ব্লগ, পোর্টফলিও সাইট সম্পর্কিত তথ্য, যোগাযোগের তথ্য ও অঙ্গীকার পত্র ইত্যাদি সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকে। আর এই ওয়েবসাইট মূলত ডায়নামিক ওয়েবসাইটের তুলনায় বেশ সহজ এবং তৈরি করতেও সময় লাগে খুবই অল্প । 


মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম ২০২৪


ওয়েবসাইট এর কাজ কী  যেহেতু আজকের এই ব্লগে এর মূল আলোচনা হচ্ছে কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করা যায়, তাই এখানে আলোচনা করছি কিভাবে আপনি চাইলে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ফ্রী ওয়েবসাইট তৈরি করে টাকা আয়
ফ্রী ওয়েবসাইট 



ব্লগার.কম (blogger.com) দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম

গুগল এডসেন্স থেকে আয় করার জনপ্রিয় মাধ্যম হল blogger.com দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করে টাকা আয় । এটি গুগলের একটি ফ্রি প্ল্যাটফর্ম । এখানে আপনি চাইলেই ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করে  গুগল এডসেন্সের মাধ্যমে বিভিন্ন ভাবে আয় করতে পারবেন।

Blogger.com দিয়ে ওয়েবসাইট তৈরি করলে যে সুবিধাগুলো পাবেনঃ



- ফ্রিতে একটি সাবডোমেইন নিতে পারবেন যার জন্য কোন টাকা খরচ করতে হবে না।


- ফ্রিতে  আপনার কন্টেন্ট এর 15 জিবি স্পেস বা হোস্টিং পাবেন, যার জন্য কোন ধরনের চার্জ নেই।

- Blogger.com এর ওয়েব হোস্টিং টি খুব শক্তিশালী এবং ফাস্ট সার্ভার।

- নিরাপত্তার দিক থেকে অনেক নিরাপদ। যেহেতু এটি গুগলের সার্ভার ।

- বিভিন্ন ধরনের ওয়েব টেমপ্লেট বা থিম নিয়ে এখানে নিজের মতো করে ওয়েবসাইট ডিজাইন করে নিতে পারবেন।

- একটি কাস্টম ডোমেইন কিনে এখানে সেট করে নিতে পারবেন।

- খুব সহজে গুগল এডসেন্স থেকে আয় করতে পারবেন। 


ওয়ার্ডপ্রেস.কম (wordpress.com)

ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম আরও একটি জনপ্রিয় ও ভালো মাধ্যম হচ্ছে wordpress.com। এখানে চাইলে আপনি আপনার ওয়েবসাইটটি ফ্রিতেই তৈরি করতে পারবেন এবং যেকোন ডিজাইন করতে পারবেন। এ সম্পরকে জানতে হলে আপনি YouTube.com এ গিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম লিখে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন তা দেখে দেখে মাত্র ১০ মিনিট এ একটি Wordpress website তৈরি করতে পারবেন এবং  এর বিভিন্ন ধরনের কাস্টম এবং থার্ড পার্টি টেমপ্লেট রয়েছে আপনি যে কোন একটি টেমপ্লেট ইন্সটল করে সেটাকে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন।



WordPress.com দিয়ে ওয়েবসাইট তৈরী করলে যে সকল সুবিধাগুলো পাবেনঃ

ফ্রিতে একটি সাবডোমেইন পাবেন।

• ওয়েব হোস্টিং পাবেন।

• পরবর্তীতে ডোমেইন কিনতে হলে তাদের কাছ থেকে কিনে নিতে পারেন।

• ফ্রী wordpress.com সাইটে আপনাকে এডসেন্স ব্যবহার করতে পারবেন না। ডেমেইন কিনে নিতে হবে।

• WordPress.com এর ফ্রী সাইটে তাদের নিজস্ব বিজ্ঞাপন দিয়ে থাকে।



ওয়ার্ডপ্রেস.ওরগ (wordpress.org)

WordPress.org এটি হচ্ছে বর্তমানে একটি জনপ্রিয় সিএমএস ওয়েবসাইট । বর্তমানে প্রায় সকল ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস CMS দ্বারা নির্মাণ করা হয়েছে। তবে wordpress.org থেকে আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করেন তাহলে সেটি আপনার সম্পূর্ণ নিজের কন্ট্রোলে থাকবে। এটি শুধুমাত্র একটি CMS অর্থাৎ (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) হিসেবে কাজ করবে।

কিন্তু এখানে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে যেমন WordPress.org দ্বারা আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি ডোমেইন এবং একটি হোস্টিং। যা আপনি থার্ডপার্টি ওয়েবসাইট থেকে টাকা দিয়ে কিনে পরে এড করতে হবে।

কেননা এটি শুধুমাত্র একটি সিএমএস এখানে রয়েছে অনেক ধরনের টেমপ্লেট থিম এবং রয়েছে নানান ধরনের অসংখ্য প্লাগইন। এ প্লাগইনগুলো ব্যবহার করে আপনি চাইলেই আপনার মনের মত করে একটি ওয়েবসাইট সাজিয়ে নিতে পারবেন।

আপনি যদি wordpress.org একটি ওয়েবসাইট তৈরি করুন সেক্ষেত্রে আপনাকে সংগ্রহ করতে হবে যে কোন একটি হোস্টিং এবং ডোমেইন আপনি চাইলে ফ্রিতে বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারেন। wordpress.org তে ওয়েবসাইট তৈরি করার সবচেয়ে বেস্ট কেননা এখানে কোডিং না জানলেও খুব সহজে একটি ওয়েবসাইট মনের মত করে সাজিয়ে নেয়া যায়।


ওয়েবনোড ( Webnood )

এটা আরো একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম জন্য বিল্ডিং সাইট । এখনে আপনি চাইলে আপনার মনের মত করে একটি ওয়েবসাইট ডিজাইন করে নিতে পারবেন এবং কিছু টাকা ইনভেস্ট করে তাদের কাছ থেকে প্ল্যান নিয়ে নিজের প্রফেশনাল ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন।


ওয়েবলি (weebly.com)

ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার নিয়ম আরও একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে weebly.com। এটি মূলত একটি ওয়েবসাইট বিল্ডার এখানে আপনি চাইলেই ড্রপ ‍এন্ড ড্রাগ করে নিজের মত করে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। এটি নিয়ে ইউটিউব এ অসংখ্য ভিডিও আছে যা সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এগুলো দেখে আপনি নিজে নিজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ আপনার নিজের মত করে ডিজাইন করে নিতে পারবেন শুধুমাত্র ড্রপ অ্যান্ড ড্রাগ করে অর্থাৎ একটি এলিমেন্ট মাউস দিয়ে টেনে এদিক-সেদিক করে কাজ করতে পারবেন।

এখানে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং আপনার একটি ফ্রি ওয়েবসাইট এর জন্য তারা নির্দিষ্ট পরিমাণে একটু স্পেস দিয়ে দেবে।


Tag : ওয়েবসাইট এর কাজ কী,  ওয়েবসাইট তৈরি করার নিয়ম, ওয়েবসাইট লিস্ট, ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ওয়েবসাইট তৈরি করে টাকা আয়, অনলাইন ওয়েবসাইট, অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ব্লগ থেকে, ব্লগ সাইট তৈরি করে টাকা আয়, ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম, ফ্রি ওয়েবসাইট ডেবলপিং।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.