Header Ads

শিক্ষার্থীদের জন্য অনলাইন ইনকাম করার সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট | Online Income Trusted Sites 2024

শিক্ষার্থীদের জন্য অনলাইন ইনকাম করার সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট | Online Income Trusted Sites 2024 



শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট
ফ্রিল্যান্সিং ওয়েবসাইট 


আজকের আলোচনা শিক্ষার্থীদের অনলাইন ইনকাম নিয়ে। কয়েকটি প্রশ্ন বার বার পেয়েছি যে - কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়? শিক্ষার্থীদের অনলাইন ইনকাম করার ফ্রিল্যান্সিং ওয়েবসাইট কী?  সেরা অনলাইন ইনকাম সাইটগুলো কী?  এসকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনা সাজিয়েছি। আশা করি সকলের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই। 


নিজের সুন্দর একটি ক্যারিয়ার গড়ে তোলার জন্য শিক্ষাজীবনেই অল্পস্বল্প হলেও উপার্জন করার প্রয়োজন পরে। আর বর্তমানে অনলাইনে ইনকাম করার বিষয়টি একটি আলোচিত ও সুপরিচিত মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ঠিক এ কারণেই শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট কোনটি ভালো সে সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অনেকেরই।

শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং এর সেরা ওয়েবসাইট

বর্তমানে ফ্রিল্যান্সিং এর জন্য মার্কেটপ্লেসে অনেকগুলো জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। যেখানে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে হাজারো ফ্রিল্যান্সার। কিন্তু ঐ সকল ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের নাম জানার পূর্বে যারা একদমই অনলাইন ইনকাম সম্পর্কে নতুন জানছেন ও শুনছেন– তারা এ বিষয়ে আরো সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য ইউটিউব এ সিরিজ আকারে অনেক ভিডিও পাবেন সেগুলো ভালো করে দেখতে পারেন আশা করি আমার আর্টিকেল এর সাথে ভিডিও দেখলে বিষয়গুলো বুঝতে অনেক সহজ হবে। কেননা আপনার যদি ডিজিটাল মার্কেটিং + অনলাইন ইনকাম সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের প্রয়োজনীয়তা এবং কাজ সম্পর্কেও কিছুটা হলেও ধারণা আসবে। তবে হ্যাঁ, আমরা আমাদের আজকের এই আলোচনার পরবর্তী অংশেও অতি সংক্ষেপে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে এ টু জেড জানাবো। তাই আর্টিকেলটি পড়া চালিয়ে যান। চাইলে আরো ব্লগ পড়তে পারেন আমার এই সাইটে যেমন – মোবাইল দিয়ে টাকা ইনকাম | ঘরে বসে মোবাইলে আয় | ছাত্রজীবনে টাকা আয় করার সঠিক পদ্ধতি মোবাইল দিয়ে।


ফ্রিল্যান্সিং ওয়েবসাইট মানে কী বা এর কাজ কী ?

ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে যে শুধুমাত্র কাজ অনুসন্ধান করা যায় এমনটা নয়। আর এ কারণেই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মানে জানারও প্রয়োজনীয়তা রয়েছে। 


অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ছাত্রদের জন্য
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে 



মূলত ফ্রিল্যান্সিং ওয়েবসাইট মানে হলো– কাজ অনুসন্ধান এবং প্রফেশনাল কর্মীদের খুঁজে পাওয়ার একটি সুনির্দিষ্ট জায়গা। কেননা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এমন একটি সাইট– যেখানে ফ্রিল্যান্সারদের কাজ দিতে, পেতে, বিভিন্ন প্রকল্প পোস্ট করতে প্লাস নিজেদের চাহিদা অনুযায়ী প্রফেশনাল কর্মীদের সাথে কন্টাক্ট সোর্স খুঁজে পাওয়ার এটি প্ল্যাটফর্ম।

যেখানে রয়েছে– ওয়েব ডেভলপার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, কনটেন্ট রাইটার , ভিডিও মার্কেটিং,  ভিডিও এডিটিং,  ডিজাইনিং, থেকে শুরু করে অনলাইন মার্কেটপ্লেস এ নিয়োজিত অসংখ্য ফ্রিল্যান্সার। অতএব সবশেষে বলা যায়, যে ওয়েবসাইটে বায়ার ও সেলার  এবং ফ্রিল্যান্সাররা তাদের কার্যসম্পাদনের জন্য বিশ্বস্ত ও যথাপোযুক্ত ক্লায়েন্ট সন্ধান করে থাকে সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট।

ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এর কাজ কি?

ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের নাম জানার পূর্বে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এর কাজ কি কি সে সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। দেখুন আপনি যদি আমাদের আর্টিকেলটি এ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে এটা বুঝতে পারবেন– ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হচ্ছে একটি প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সার এবং ক্লাইন্ট উভয় ব্যক্তিই উপস্থিত থাকে। মূলত এই দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন করাটাই হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের কাজ। ধরুন আপনি একজন প্রফেশনাল কনটেন্ট রাইটার। আপনি যেকোন বিষয়বস্তু নিয়ে খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন এবং ১০০ শতাংশ ইউনিক আর্টিকেল লিখতে সক্ষম। 

কিন্তু আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন অথবা শুধুমাত্র লিখতে পারেন কিন্তু আপনি যে কাজটা করতে পারেন সেটা অন্য কেউ জানেনা– তাহলে কিন্তু কখনোই আপনার মার্কেটপ্লেসে কাজের সুযোগ আসবে না অর্থাৎ আপনি কখনোই ক্লায়েন্ট সংগ্রহ করতে পারবেন না যারা আপনাকে অর্ধ প্রদান করার মাধ্যমে আপনার থেকে আর্টিকেল লিখে নেবে। 


মূলত আজকের এই আর্টিকেলে আমরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হিসেবে যে সকল ওয়েবসাইটের নাম উল্লেখ করতে চলেছি, এই ওয়েবসাইট গুলোতে আপনি বিভিন্ন কাজ পেতে পারবেন প্লাস কাজের অফার পাওয়ার জন্য বিভিন্ন পোস্ট করতে পারবেন। শুধু তাই নয় উক্ত ওয়েবসাইটের বিভিন্ন পদে যদি কাজ করার যোগ্যতা থেকে থাকে আপনি সেটাও করতে পারবেন আপনার ক্রিয়েটিভিটি দিয়ে। অতএব এই আলোচনার পরিপ্রেক্ষিতে এটা দাঁড়ালো– ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের কাজ হচ্ছে ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ তৈরি করে দেওয়া, কাজের পরিসীমা কে বাড়িয়ে দেওয়া এবং প্রফেশনাল ফ্রিল্যান্সারদের একটি সুনির্দিষ্ট পরিচয় তৈরিতে সহায়তা করা। 



বর্তমান সময়ের সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট কি কি?

বর্তমান সময়ের সবচেয়ে সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো হলো:-

• আপ ওয়ার্ক

• ফাইবার

• ফ্রিল্যান্সার

• টপটাল

• গুরু



@ Upwork (www.upwork.com):

Upwork বিশ্বব্যাপী একটি পরিচিত ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, মূলত এই জনপ্রিয় ওয়েবসাইটটি ২টি goDesk.com এবং Elance.com এর মিলিত একটি সাইট। যা ২০১৫ সালে আপওয়ার্ক নামে প্রতিষ্ঠা পায়। 

যেখানে আপনি বিভিন্ন প্রকারের কাজ খুঁজে পেতে পারেন। যেমন— ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মার্কেটিং, কনটেন্ট রাইটিং সহ প্রভৃতি। আর এখানে পাওয়া যায় ভালো ভালো কাজের অফার এবং ভালো মানের বেতন। 

তবে হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে জনপ্রিয় ওয়েবসাইট upwork এ একাউন্ট ক্রিয়েট করা বাংলাদেশীদের জন্য অনেকটা জটিল বিষয়। তাই আপনি কিছু টিপস্ ও ট্রিকস অবলম্বন করে একাউন্ট এখনই ক্রিয়েট করে ফেলুন নিজস্ব upwork অ্যাকাউন্ট। 

@ Freelancer (www.freelancer.com):


Freelancer.com
Freelancer.com



Freelancer ওয়েবসাইটটিও একটি গ্লোবাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরণের অনলাইন ভিত্তিক কাজ পাওয়া যায়। মূলত এই প্লাটফর্মে আপনি বিভিন্ন ধরনের কাজ করে উপার্জন করতে পারবেন অথবা কোন কাজ অন্য কাউকে দিয়ে করিও নিতে পারবেন। 

এই ওয়েবসাইটে সাধারণত কনটেস্ট এবং প্রজেক্ট এই দুই ধরনের ক্যাটাগরি থাকে। কনটেস্ট এ আপনি কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করে দিবেন অন্যদিকে আপনার কাজটি কনটেস্ট হোল্ডারের পছন্দ হলে তিনি আপনাকে উইনার হিসেবে সিলেক্ট করবেন। এখানে আপনি অনেক সহজে একটি একাউন্ট তেরি করে কাজ শুরু করতে পারেন।


@ Fiverr (www.fiverr.com):


ফাইবার থেকে টাকা আয়
Fiverr / ফাইবার



Fiverr একটি অন্যত্র অদ্বিতীয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। যে প্লাটফর্মে বিভিন্ন ধরনের কাজের সেবা উপলব্ধ করা হয়। মূলত একজন ফ্রিল্যান্সার নিজের দক্ষতা ও যোগ্যতার উপর নির্ভর করে যে কোন লেভেলের চাকরি পেয়ে থাকে এখানে। ফাইভারে মূলত নিম্নলিখিত কাজের সেবা পাওয়া ও দেওয়া যায়। যথা–

• গ্রাফিক্স ডিজাইনার হিসেবে
• ভিডিও মার্কেটিং
• ওয়েব ডিজাইন
• ওয়েব ডেপলাপিং
• ভাইরাল মার্কেটিং
• ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে
• ভিডিও এডিটিং এবং কনটেন্ট রাইটার হিসেবে
• প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভলপার হিসেবে

 এছাড়াও অনলাইন মার্কেটে আর যে সকল কাজের সম্ভাবনা রয়েছে সেই প্রত্যেকটি কাজ পাওয়া যায় এই ওয়েবসাইট থেকে। কেননা অত্যন্ত জনপ্রিয় ও বিশ্বস্ত ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের তালিকায় অবস্থান করছে ফাইবার। ঠিক এই কারণে ক্লায়েন্টরা সচরাচর এই সকল ওয়েবসাইট থেকে বিশ্বস্ত এক্সপার্টদের হায়ার করে থাকে। এটি একটি সহজ ফেইসের ওয়েবসাইট সহজে যে কেউ একাউন্ট তৈরি করে কাজ শুরু করতে পারেন।

@Toptal (www.toptal.com):

যারা নিজেদেরকে একজন প্রফেশনাল হিসেবে দাবি করেন তাদের জন্য আদর্শ ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট মার্কেটপ্লেস Toptal। কেননা উচ্চ স্কিলের ফ্রিল্যান্সারদের জন্য একটি প্রিমিয়াম ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এটি। 

যেখানে আপনি নিজের একটি প্রোফাইল ক্রিয়েট করে ধীরে ধীরে কাজ শুরু করতে পারেন হঠাৎ করে এই সাইটে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেননা তাই ধৈর্য ধরে কাজ করতে হবে এবং বিশাল বড় বড় কাজের অফার পেতে পারেন এখান থেকে। দেশ-বিদেশের অনেক ক্লায়েন্টস নিযুক্ত রয়েছে এই ওয়েবসাইটে। তাই ভালো মানের কাজের অফারের জন্য সেরা একটি প্লাটফর্ম হিসেবে টপটাল ওয়েবসাইট অবস্থান করছে। 

@Guru (www.guru.com):


guru freelancing websites
Guru


Guru একটি আরও একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেখানে ফ্রিল্যান্সাররা বিভিন্ন কাজ খুঁজে পেতে পারেন। কেননা এখানে আপনি পুরো পৃথিবীর অনেক নামিদামি ও ভালো মানের ফ্রিল্যান্সারদের সাথে কন্টাক্ট করার সোর্স খুঁজে পাবেন এবং কাজ করতে পারবেন যদি আপনি উক্ত বিষয়ের সম্পর্কে জানেন এবং এক্সপার্ট হয়ে থাকেন। 

বিশেষ করে গুরু নামের এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও এক্সপার্ট হিসেবে অধিক বেশি কাজের অফার পাওয়া যায়। আর এই সাইটে শিক্ষার্থীদের জন্য অনলাইন ইনকামের অন্যতম মাধ্যমগুলোর মধ্যে যা রয়েছে -

• কনটেন্ট রাইটিং

• ডিজিটাল মার্কেটিং

• অ্যাপ এবং ওয়েব ডেভেলপমেন্ট


অতএব এর উপর ভিত্তি করে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আপওআর্ক, ফাইবার, গুরু,টপটাল ইত্যাদি নিয়ে আলোচনা করা হলো।



বাংলাদেশী ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা এর কিছু তালিকা :

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকা হলো —

• Upwork

• ফাইবার

• ফ্রিল্যান্সার ডটকম

• টপটাল

• Scripted

• Behance

• প্রো ব্লগার

• ট্রুল্যান্সার

• 99 ডিজাইন্স

• বিল্যান্সার


• Kajkey 

যেগুলোর প্রত্যেকটি বিশ্বস্ত ও জনপ্রিয়। আর এই প্রত্যেকটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফ্রিল্যান্সিং কাজের তালিকা বা যে যে কাজ করা যায় :

আপনাদের অনেকের প্রশ্ন আমরা ফ্রিল্যান্সিংয়ে কি কি কাজ করে টাকা আয় করতে পারি।  মূলত একের অধিক কাজ থেকে থাকে। আর এই কারণেই ফ্রিল্যান্সিং সকল সাইটের নাম দেয়া হলো। 

• লেখা লেখি, 

• ডেটা এন্ট্রি, 

• প্রোগ্রামিং, 

• মার্কেটিং, 

• টাইপিং, 

• ডিজাইনিং,

•  ইমেজ এডিটিং, 

• প্রেজেন্টেশন তৈরি, 

• ডেভেলপমেন্ট, 

• ভার্চুলাল এসিস্ট্যান্ট সহ প্রভৃতি। 

তবে হ্যাঁ আপনি যদি ফ্রিল্যান্সারদের কাজ সম্পর্কে আরো অন্যান্য বিষয় জানতে চান যেমন– ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে কাজ পাওয়ার উপায়, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খোলার নিয়ম, নতুনদের জন্য ফ্রিল্যান্সিং সম্পর্কিত খুঁটিনাটি। তাহলে নিয়মিত এই সাইটে আর্টকেল পড়তে থাকুন তাহলে নতুন নতুন বিষয়ে জানতে পারেন। 



সম্মানিত পাঠকবৃন্দ, আজকের আলোচনা থেকে শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হিসেবে কোন ওয়েবসাইটটি আপনার কাছে ভালো মনে হয়েছে  সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু বর্তমানে অর্থ উপার্জনের একটি স্মার্ট মাধ্যম অনলাইন। তাই অনলাইনে উপার্জনের মাধ্যমকে আরো ভালোভাবে জানুন শিখুন এবং মার্কেটপ্লেসে কাজ করা শুরু করুন। ধন্যবাদ 

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.