ইন্সটাগ্রাম থেকে টাকা আয় করার উপায় | How To Make Money From Instagram
ইনস্টাগ্রাম থেকে আয় করার সেরা কৌশল
![]() |
| Make Money From Instagram |
ইনস্টাগ্রাম হচ্ছে একটি সামাজিক নেটওয়ার্কিং সেবা। এর মাধ্যমে অনলাইনে ছবি ও ভিডিও শেয়ার করা যায়। শেয়ার করার পাশাপাশি ইনস্টাগ্রাম থেকে আয় করাও সম্ভব। কীভাবে ইনস্টাগ্রাম থেকে আয় করা সম্ভব, সেটা নিয়ে আলোচনা একটু পরেই শুরু করছি।
অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মতোই এটাও একটা সামাজিক যোগযোগ মাধ্যম। সুন্দর সুন্দর ছবি ও ভিডিও শেয়ার করে সবার নজর কাড়ত ইনস্টাগ্রাম আইডি। তবে এখন এটি শুধুমাত্র ছবি ও ভিডিও শেয়ারিং এর মধ্যেই সীমাবদ্ধ নেই।লাখ লাখ উদ্যোক্ত এখন ইনস্টাগ্রাম এর মাধ্যমে আয় করছে। ইনস্টাগ্রামকে শুধুমাত্র বিনোদনের স্থানে সীমাবদ্ধ না রেখে এর থেকে সুযোগ সুবিধা গ্রহণ করছে। ইনস্টাগ্রাম থেকে আয় করা যায়। আজ আমরা জানব কিভাবে ইনস্টাগ্রাম থেকে আয় করা যায়। চলুন জেনে নিই।
ইনস্টাগ্রাম থেকে আয় করার জরুরি টিপ্স :
![]() |
| ইন্সটাগ্রাম থেকে টাকা আয় |
নতুনদের সাহায্য করে ইনকাম
আপনি যদি ইনস্টাগ্রামে খুব জনপ্রিয় হয়ে থাকেন এবং আপনি যদি ইন্সটাগ্রাম এর সকল খুটিনাটি জানেন । তাহলে, আপনি অনলাইনে নতুনদের সাহায্য করার, বিনিময়ে আয় করতে পারেন। যারা ইনস্টাগ্রামে নতুন, যারা জনপ্রিয় হতে চায় কিন্তু তারা নতুন অবস্থায় সব কিছু জানেনা । তাদেরকে অনলাইনে কোর্স কিংবা সব কিছু জানিয়ে দিতে পারেন। আর এর বিনিময়ে আপনি তাদের থেকে, টাকা আয় করতে পারবেন। অনেকে আছে যারা জানে না, কিভাবে স্পনসরশিপ রিকুয়েস্ট দিতে হয়, এড প্রচার করতে হয়, ভুয়া বা ফেইক ফলোয়ার যাচাই করা যায় । নতুন যারা তারা অনেকেই তাদের নিজস্ব ব্র্যান্ডটিকে প্রচার করতে চায়, কিন্তু পারে না। আপনি আপনার দক্ষতা কাজে লাগিয়ে, তাদেরকে সাহায্য করতে পারেন। বিনিময়ে আপনার টাকা আয় হবে। এটি একটি সহজ মাধ্যম টাকা আয় করার।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনস্টাগ্রাম থেকে আয় করা যায়। আপনি যদি আমাজন, Ebay এই সকল সাইট এর Affiliate partner হয়ে ইনকাম করতে চান তাহলে সে সকল সাইট থেকে লিংক নিয়ে আপনার ইন্সটাগ্রাম প্রফাইল এ শেয়ার করে একটি প্রোডাক্টের নির্দিষ্ট পরিমান বিক্রি করে দিলে, সেখান থেকে কোম্পানি কিছু কমিশন দেয়। এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং।যে কোম্পানির পণ্য বিক্রি করা হবে বা যে যে পণ্য বিক্রি করা হবে তার লিংক ও সেই পন্য নিয়ে কিছু বিস্তারিত লিখে নিজের ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করতে হবে। যাতে ফলোয়ারসরা খুব সহজেই বুঝতে পারে, আর নির্দিষ্ট পণ্য টি খুঁজে পায়। বেশি বেশি পোস্ট করে ফলোয়ারসদের কাছাকাছি থাকতে হবে এবং প্রতি পোস্টেই পণ্যের প্রচারের বিষয়টি পরিষ্কার করতে হবে। পণ্যটি কী, পণ্যটি কেনো কিনতে হবে, কোন বরসের লোকদের বা কোন রকমের লোকের এই পণ্যটি প্রয়োজন বেশি এই নিয়ে আলোচনা করে Instagram এ পোস্ট করতে হবে তাহলে রিস হবে বেশি সেল ও হবে বেশি।
ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে আয়
আপনার ইনস্টাগ্রাম আইডিটা যদি খুব জনপ্রিয় হয়। তাহলে, আপনি আপনার আইডি কাজে লাগিয়ে সব ধরনের প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। সব ধরনের ব্র্যান্ডের বিজ্ঞাপন দিতে পারবেন। এছাড়া, আপনি যদি বেশি জনপ্রিয় নাও হন, তবুও আপনি এই ধরনের কাজ করতে পারবেন। এটি সম্ভব হবে যদি আপনি ইনস্টাগ্রামে খুব বেশি সময় দেন, নিজের সব ধরনের কাজ শেয়ার করেন। তাহলে, আপনার ফলোয়াররা আপনাকে বিশ্বাস করবে এবং ভরসা করবে। আপনাকে এমন একটি জায়গা তৈরি করতে হবে ফলোয়ারসদের মনে, যাতে তারা আপনাকে দেখেই পণ্যের প্রতি আকৃষ্ট হয়। অনেক কোম্পানি আছে যারা তাদের প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেয়ার জন্য এমন লোক খুজেঁ বেড়ায়। ইনফ্লুয়েন্সার হিসেবে এই কাজ করে, আপনি অনেক ভালো আয় করতে পারবেন। তবে, কাজ শুরু করার আগে অবশ্যই আপনার ফলোয়ার সম্পর্কে আপনার ধারনা থাকতে হবে। ঠিক কি ধরনের পণ্য তারা পছন্দ করবে তা জানা থাকলে আপনি সেই সব পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন। কোন রকমের লোক আপনাকে ফলো করে তাদের চাহিদামতো পণ্য আপনি পোস্ট করতে হবে তাহলে বেশি বেশি সেল হবে।
পোস্টার, ছবি ও অন্যান্য জনপ্রিয় জিনিস বিক্রি করে
ইনস্টাগ্রাম যেহেতু ছবি শেয়ার করার জন্য জনপ্রিয় মাধ্যম । তাই, এখানে আপনি আপনার পছন্দের ছবি পোষ্ট করে রাখতে পারেন পরে সেটি যদি কারো পছন্দ হয় তাহলে যে কেউ এটি আপনার কাছ থেকে ক্রয় করতে পারে এতে করে আপনি অনেক টাকা আয় করতে পারেন। আপনি যদি ভালো পোস্টার লিখতে পারেন বা খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। তাহলে, তা বিক্রি করে ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারেন। আপনার ছবিগুলো অবশ্যই ইউনিক হতে হবে কারো কপি হলে হবেনা। এছাড়াও, বিভিন্ন পেইন্টিং, ড্রয়িং, এনিমেশন বা ভিজিটিং কার্ড ডিজাইন করে বিভিন্ন ভিডিও তৈরি করতে পারেন। উপরে সুন্দর একটি ক্যাপশন দিয়ে তা পোস্ট করতে পারেন। এই সম্বন্ধীয় বিভিন্ন লেখা আপনার পারসোনাল আইডিতে একটি লিংক দিয়ে যুক্ত করে দিতে পারেন। ইনস্টাগ্রাম থেকে আয় করার এটি একটি অন্যতম উপায়।
ইনস্টাগ্রাম ক্যাপশন বিক্রি করে
আপনি যদি ভালো ক্যাপশন লিখতে পারেন তাহলে আপনার ইনস্টাগ্রাম প্রফাইল এ কিছু পোস্ট করার জন্য সুন্দর ক্যাপশন দিয়ে পোস্ট করে রাখুন । ক্যাপশন ভালো হলে সেটা রিচ হয় বেশি। এখানে অনেকেই আছে যারা তাদের ব্যবসার প্রচারের জন্য সুন্দর কোন ক্যাপশন পান না। তাদের কাছে আপনি এই ক্যাপশন বিক্রি করবেন। এই কাজ পাওয়ার জন্য, অবশ্যই আপনার পারসোনাল আইডিতে কিছু ভালো ভালো ক্যাপশন রাখতে হবে। এছাড়া, আপনার ক্যাপশন সম্বলিত যেসব পোস্ট খুব বেশি রিচ হয়েছে তার লিংক ও আইডিতে রাখতে হবে। কারণ, নিয়োগকর্তা কাজ দেখে তারপর কাজে নিয়োগ দিবেন। তাই, এ সব বিষয় খেয়াল রাখতে হবে। যদি আপনি ইন্সটাগ্রাম থেকে টাকা আয় করতে চান।
ড্রপশিপিং এর মাধ্যমে আয়
ড্রপশিপিং এর মাধ্যমে আয় একটি চমৎকার আইডিয়া। ড্রপশিপিং এ পণ্য স্টোর করার কোন ঝামেলাই থাকে না। যে পণ্যটি বিক্রি হয়েছে সেটি সম্পর্কে সাপ্লায়ারদের জানানো হলে তারাই সেটি কাস্টমার এর কাছে পৌঁছে দিবে।এখানে নিজের আর কোন চিন্তা করতে হয় না। ড্রপশিপিং ব্যবসায় কোন পণ্য নিজেকে স্টোর করতে হয়না, এখানে নেই কোন প্যাকেজিং এর ঝামেলা। বাড়তি ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে বিক্রি করা যায়। এক্ষেত্রে আপনাকে একটি ড্রটশিপিং ষ্টোর সেট করে নিতে হবে। যে স্টোর আপনি আপনার ইন্সটাগ্রাম প্রফাইল এ তৈরি করে সেখান থেকে বিক্রি করতে পারেন। আপনি কোন পণ্য না দেখে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এ বিষয়ে খুটিনাটি জানতে ইউটিউব এ সার্চ দিয়ে সিরিজ ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন।
নিজের পণ্য বিক্রি করা
নিজের ব্যবসার পণ্য ও বিক্রি করা যায় ইন্সটাগ্রামে। ব্যবসা শুরু করার পর ব্যবসার পণ্য রাখার জন্য অবশ্যই একটি নির্দিষ্ট স্থানের দরকার হয়ে থাকে। আপনি আপনার নিজের ঘর বা ভাড়া করা ঘরে পন্য রাখতে হয় কিন্তু যদি মনে করেন আপনার কোর জায়গা ছাড়া আপনার কাছে অনেক পণ্য স্টক রাখতে পারছেন সেটি কেমন হয়। সেদিক বিবেচনায় ইনস্টাগ্রাম চমৎকার স্থান। ইনস্টাগ্রাম শপ এর মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করা যায়। প্রয়োজনে লিংক যুক্ত করে দেয়া যায় যেখান থেকে ফলোয়ারসরা বা বায়াররা সরাসরি নির্দিষ্ট পণ্যটি দেখে কিনে নিতে পারবে। যা আপনি শুধু Buyer Address এড করে অর্ডার করলে তার কাছে চলে যাবে আপনার কোন কষ্ট নেই।
জনপ্রিয় প্রোফাইল বিক্রি করে টাকা আয়
Instagram এ যদি আপনার একটি প্রফাইল থাকে আর এই প্রফাইলে যদি কোটি কোটি বা মিলিয়ন বিলিয়ন Followers থাকে তাহলে আপনি ইন্সটাগ্রামে একটি জনপ্রিয় প্রোফাইল বিক্রি করে টাকা আয় করতে পারবেন। এমন অনেকেই আছে যারা ইনস্টাগ্রাম প্রচুর সময় ও পরিশ্রম দিয়ে একটা আইডি গড়ে তোলে যেখানে লাখ লাখ ফলোয়ারস থাকে। এই রকম প্রোফাইল তৈরি করে খুব সহজেই সেটি বিক্রি করে আয় করা যায়। এইভাবে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন যে কেউ। তাহলে আপনিশুরু করেদিন আজ থেকেই একদিন সফলতা আসবেই।
ইন্সটাগ্রাম ভিডিও ডাউনলোড এই বিষয়ে আগামী পর্বে ব্লগ আসতেছে।
প্রিয় পাঠকবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্ত আশা করি আপনাদের সকলের কাজে লাগবে এবং দয়া করে কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন যাতে অন্যরা এই বিষয়ে জানতে পারে। ধন্যবাদ
Tag : ইন্সটাগ্রাম থেকে টাকা আয়, টাকা আয় করার সঠিক পদ্ধতি, ইনকাম করতে চান মোবাইল দিয়ে, লেখালেখি করে টাকা আয়, ইন্সটাগ্রাম ভিডিও ডাউনলোড, How to earn money from online, How to make money from Instagram, Make money from Instagram, Instagram followers, Make money from Instagram reels.



কোন মন্তব্য নেই