Header Ads

মোবাইল গরম হওয়ার কারণ ও এর থেকে বাঁচানোর উপায় - SZinfobd

আধুনিক যুগে স্মার্ট ফোন নেই এমন মানুষ পাওয়া কঠিন। সকলের হাতে হাতে উন্নতমানের ফোনের ছড়াছড়ি। কিন্তু এর মাঝে অনেকের মধ্যে একটি সমস্যা প্রকটভাবে লক্ষ্য করা যায় যে কারো কারো হাতে মোবাইলফন অস্বাভাবিক ভাবে গরম হয়ে যায় এমন গরম হয় যা দিয়ে যে কেউ কাপড় স্ত্রী করার কাজ করতে পারে। এর কয়েক রকমের কারণ আছে যেমন বর্তমানে আধুনিকতার কারণে আমরা মোবাইলে ব্রাউজিং বাড়ছে এবং মোবাইলে বড় বা বেশি ওয়াট এর ব্যাটারির ব্যাবহার বাড়ছে। কম সময়ে মোবাইল ফোন চার্জ করার প্রথা চালু হয়েছে। আজকের আলোচনায় আমরা মোবাইল কেনো গরম হয় এর কারণ ও এর থেকে বাঁচানোর উপায় নিয়ে আলোচনা করবো। 


মোবাইল ফোন গরম হওয়া থেকে বাঁচানোর উপায়
স্মার্টফোন 



আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে, মোবাইল ফোন কেনো গরম হয় এবং মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায় কি। আমাদের আজকের এই ব্লগ পোস্ট এর মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো কি কি কারণে মোবাইল গরম হয় ও মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায় কি। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক এই ব্লগ থেকে আপনারা কি কি জানতে পারবেন। 

  1. হঠাৎ মোবাইল ফোন গরম হওয়ার কারণ কী ? 
  2. মোবাইল ফোন কেনো গরম হয় ? 
  3. চার্জের সময় মোবাইল ফোন কেনো গরম হয় ? 
  4. মোবাইলফোন গরম হওয়া থেকে বাঁচানোর উপায়। 


সাধারণত দামী বা কমদামী মোবাইল ফোন বলে কোনো কথা নেই। একটি মোবাইল ফোন স্বাভাবিক ভাবে ৩৫.৪৭ ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে। তবে যদি স্ট্যান্ডবাই মোডে ও আপনার ফোনটি ৩৫.৪৭ ডিগ্রি এর বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে বুঝে নিতে হবে আপনার মোবাইল ফোনে সমস্যা রয়েছে।


Smartphone over hitting problem
মোবাইল গরম হওয়ার কারণ 



হঠাৎ মোবাইল ফোন গরম হওয়ার কারণ : 

আধুনিক যুগের মোবাইল ফোনে প্রযুক্তিগত-ভাবে মোবাইল ফোনের অনেক উন্নয়ন ঘটলেও এখনো মোবাইল ফোন গরম হয়। মোবাইল ফোন গরম হওয়া স্বাভাবিক হলেও অনেক সময় মোবাইল ফোন মাত্রাতিরিক্ত ভাবে গরম হয়ে যায়। কিন্তু, আপনি ই জানেন মোবাইল ফোন কেনো গরম হয় বা কি কি কারণে মোবাইল ফোন গরম হয়?

মোবাইল ফোনে ভিডিও দেখা, গেমস খেলা, ভারী অ্যাপ ব্যবহার করা অথবা অনেক সময় চার্জ করার ক্ষেত্রেও মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। যা কিনা অনেক সময় আমাদের চিন্তার কারণ হয়ে যায়। আপনি ও যদি মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায় সম্পর্কে জানতে চান তাহলে এই ব্লগ টি আপনাকে দারুণ কিছু সমাধান দিতে চলেছে। তবে তার আগে আপনার জানা দরকার যে, মোবাইল ফোন কেনো গরম হয়। চলুন এবার জেনে নেওয়া যাক মোবাইল ফোন কেনো গরম হয়।

অধিকাংশ সময়ে মোবাইল ফোন গরম হওয়ার কারণ হিসেবে মোবাইলের হার্ডওয়্যার কে দোষী করা হয়ে থাকে। কিন্তু, সত্যিকার অর্থে একটি মোবাইল ফোন একাধিক কারণে গরম হয়ে থাকে। যার মধ্যে অতিরিক্ত মোবাইল ফোন চার্জ করা একটি কারণ হতে পারে। এছাড়া নকল মোবাইল ফোনের চার্জার  ব্যবহারে মোবাইল ফোন গরম হতে পারে।

যেহেতু আমরা বলছি মোবাইল ফোন গরম হওয়ার জন্য একাধিক কারণ দায়ী। তাই আপনাকে ধরে নিতে হবে যে, শুধুমাত্র মোবাইল ফোনের চার্জার  বা অতিরিক্ত চার্জের কারণে এমন হয় তা নয়। বরং মোবাইল ফোনে ম্যালওয়্যার প্রবেশ করলেও ফোন গরম হতে পারে।  অপ্রয়োজনীয় অ্যাপ্স ব্যবহার করলেও মোবাইল গরম হতে পারে।

দীর্ঘ সময় মোবাইল আপডেট না করার কারণেও অনেক সময় মোবাইল গরম হতে থাকে। এছাড়া গরম আবহাওয়া জনিত কারণে উচ্চ মাত্রার ব্রাইটনেস  এর সাথে মোবাইল ব্যবহারেও মোবাইল ফোন গরম হয়ে যেতে পারে।


মোবাইল ফোন কেনো গরম হয় : 


মোবাইল ফোন গরম হয়ে যাওয়া  একটি অসুবিধাজনক সমস্যা। যার কারণে মোবাইল ব্যবহারকারীরা কিছুটা চিন্তিত হয়ে যায়। তাই আমাদের অবশ্যই হঠাৎ করে মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ কি সেটা জানা প্রয়োজন। হঠাৎ করে মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। চলুন একে একে এগুলো জেনে নেওয়া যাক।

অতিরিক্ত ব্যবহার: হঠাৎ করে মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ গুলোর মধ্যে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার একটি কারণ হতে পারে। কেননা আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি তখন মোবাইলের অন্য কম্পোনেন্ট এর মতো ডিসপ্লে, প্রসেসর, র‍্যাম, ব্যাটারি ইত্যাদি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। তাই মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের কারণে হঠাৎ করে গরম হয়ে যেতে পারে।

অধিক অ্যাপ্স ব্যবহার করা: অতিরিক্ত অ্যাপ ব্যবহার করার কারণ ও হঠাৎ করে মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ গুলোর মধ্যে একটি হতে পারে। কেননা যখন আমাদের মোবাইলে অনেকগুলো অ্যাপ্স থাকে তখন আমাদের মোবাইলের প্রসেসর তুলনামূলক আগের থেকে অনেক গুনে বেশি কাজ করা শুরু করে। কিন্তু, অতিরিক্ত কাজের প্রেশারে অনেকসময় অনেকগুলো প্রসেস একসাথে করতে গিয়ে মোবাইল ফোন গরম ও হ্যাং হয়ে যায়।

 অতিরিক্ত ব্যাটারির ব্যবহার: মোবাইল ফোনের প্রসেসর ও অতিরিক্ত ব্যাটারি ব্যবহার হঠাৎ কর মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ হতে পারে। অনেক সময় দীর্ঘ সময় ধরে মোবাইলের ব্যাটারি ও প্রসেসর ব্যবহারের ফলে মোবাইল গরম হয়ে যায়। কারণ এ সময় স্বাভাবিক এর চেয়েও অতিরিক্ত পরিমাণে পাওয়ার খরচ হয়ে থাকে।।

চার্জের সময় মোবাইল ফোন গরম হওয়ার কারণ : 

চার্জের সময় মোবাইল ফোন গরম হওয়া এটি স্বাভাবিক ঘটনা কিন্তু আমরা অনেকেই এটি জানিনা।  যখন মোবাইল চার্জ করা হয় তখন এর মধ্যে বিদ্যুৎ প্রভাহ চলমান থাকে তাই গরম হয়। ফোনে যখন বিদ্যুৎ দিয়ে চার্জ করানো হয় তখন মোবাইলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয় এর ফলে মোবাইল হালকা গরম হয়।  এছাড়া যখন আমরা মোবাইল চার্জে লাগিয়ে চালাই তখন ব্রাউজিং এর কারণে মোবাইল বেশি গরম হয় কখনো অতিরিক্ত গরমের কারনে বাস্ট হয়ে যায়  তাই সচেতন হোন নয়তো বড় রকমের বিপদে পড়তে পারেন। 


মোবাইল ফোন ঠান্ডা রাখার উপায়



মোবাইল ফোন গরম থেকে বাঁচানোর উপায় : 


মোবাইল গরম হওয়া সাধারণ একটি সমস্যা যা দিনে কয়েকবার হতে পারে। এই সমস্যার কারণ হতে পারে ব্যবহারকারী নিজের লাভের কথা ভেবে কম কম করে অনেকবার ব্যাটারি চার্জ করা। মোবাইল ফোন গরম হওয়া থেকে বাঁচার উপায় সম্পর্কে যদি আপনি জানতে চান এবং আপনার মোবাইল ফোন কে গরম হওয়ার হাত থেকে বাঁচাতে চান তাহলে আপনাকে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। 

চলুন এবার আমরা দেখে নেই মোবাইল গরম হওয়া থেকে বাঁচার উপায় গুলো কি কি   

  1. অবশ্যই একটি ভালো মানের এবং অরিজিনাল চার্জার ব্যবহার করতে হবে।
  2. মোবাইলের ব্যাটারি চার্জ করার সময় মোবাইল ব্যবহার করা যাবে না এবং দিনে অনেক বেশিবার যাতে ফোন চার্জ করতে না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। 
  3. অনেকেই মোবাইলের সুরক্ষার কথা চিন্তা করে অতিরিক্ত কেস বা ব্যাক কভার ব্যবহার করেন। তবে মোবাইল অতিরিক্ত গরম হলে ব্যাক কভার খুলে রাখার চেষ্টা করুন।
  4. মোবাইল চার্জ করার সময় শক্ত স্থানে মোবাইল রাখার চেষ্টা করুন। তাপ শোষণ করে এমন স্থান যেমন, সোফা বা বিছানায় রাখবেন না। এতে করে মোবাইল গরম হবার সম্ভাবনা থাকে।
  5. অনেকেই ঘুমানোর আগে মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এতে করে সারারাত মোবাইল ফোন চার্জ হয়। কিন্তু আপনি কি জানেন এটা মোবাইলের ব্যাটারির সক্ষমতার ওপর প্রভাব পড়ে এমনকি আগুন লাগার মতো ঘটনাও ঘটতে পারে।
  6.  মোবাইল ফোন সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না। সূর্যের আলো পড়ার কারণে মোবাইল অতিরিক্ত গরম হতে পারে।
  7. যথাসম্ভব কম ব্রাইটনেসে মোবাইল ব্যবহার করার চেষ্টা করুন এতে করে যেমন আপনার চোখের ক্ষতি কম হবে তেমনি মোবাইল গরম হওয়া থেকেও অনেকটা রেহাই পাবে।
  8. বিভিন্ন অনলাইন গেমস যেমন খেললে বেশিরভাগ সময় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়। তাই দুটি গেমস খেলার মাঝে কিছুটা বিরতি নিন। সেরকম হলে মোবাইল ঐ সময় বন্ধ করে রাখুন এতে করে ফোন গরম হওয়ার সম্ভাবনা কমবে।

আজ আর নয় পরবর্তী ব্লগে কথা হবে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ 


Tag : ভালো মোবাইল ফোন চিনার উপায়, মোবাইল ফোন গরম হওয়ার কারণ, মোবাইল ফোন গরম হওয়া থেকে বাঁচানোর উপায়, হঠাৎ করে মোবাইল ফোন গরম হয় কেনো, মোবাইল ব্রাউজিং, Mobile phone Hitting problem, Why Mobile phone get Over Hitting, Mobile phone over Hitting Problem Solve. 

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.