Header Ads

ফেইসবুক থেকে টাকা ইনকাম করার উপায় | ফেইসবুক ব্যবসা করার নিয়ম - szinfobd

ফেইসবুক থেকে টাকা ইনকাম করার উপায় এবং ফেইসবুক ব্যবসা করার নিয়ম। 


ফেইসবুক থেকে টাকা ইনকাম এর সঠিক পদ্ধতি | ফেইসবুক ব্যবসা করার নিয়ম
ফেইসবুক ইনকাম 


বর্তমান সময়ে ফেইসবুক এর সাথে পরিচিত নয় এমন কাউকে খুঁজে পাওয়া মুসকিল। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ দাদা পর্যন্ত ফেইসবুক এর সাথে পরিচিত। এই ফেইসবুক আমরা শুধু খবর দেখা, বন্ধুদের সাথে চ্যাট, মজার মজার পোস্ট পড়া ও লিখার কাজে ব্যবহার করে থাকি কিন্তু আজ জানাব এই ফেইসবুক ব্যবহার করে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি তা নিয়ে বা ফেইসবুক থেকে টাকা ইনকাম । অযতা সময় নস্ট না করে আসুন জেনে নেই কিভাবে আমরা ফেইসবুক থেকে টাকা আয় করতে পারি। অনেকে এটি শুনে মজা করবেন যে এটি আবার কেমন কথা হ্যা বন্ধুরা এটি সত্যি টাকা আয় করা যায় ফেইসবুক থেকে এমনি মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই ফেইসবুক এর মাধ্যমে। তাহলে আসুন আমরা জেনে নেই কিভাবে টাকা ইনকাম করতে পারবো। 



ফেইসবুক থেকে টাকা ইনকাম করার উপায় :


ফেইসবুক থেকে কয়েক রকমে বা মাধ্যমে টাকা আয় করা যায় যেমন -

১. ফেইসবুক প্রফাইল দিয়ে টাকা ইনকাম 

২. ফেইসবুক পেইজ থেকে টাকা ইনকাম 

৩. ফেইসবুক রিলস্ থেকে টাকা ইনকাম / Facebook Reels 

৪. ফেইসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম 

৫. ফেইসবুক ই-কমার্স ব্যবসা করে টাকা ইনকাম


অনেক রকমের টাকা ইনকাম এর পদ্ধতি রয়েছে তন্মধ্যে আজকে এই ৫ টি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। আসুন জেনে নেই প্রথম থেকে শেষ পর্যন্ত। 


ফেইসবুক প্রফাইল দিয়ে টাকা ইনকাম :  


আপনার ফেইসবুক প্রফাইল সাজানো গোছানো থাকলে অনেক লোক আপনার প্রফাইল গুরতে আসবে এতে করে আপনার ফেইসবুক প্রফাইল এর ফলোয়ার বাড়বে। এখানে বলে রাখি ফেইসবুক প্রফাইল এর মানে হলো যা আমরা সহজে চিনি ফেইসবুক আইডি নামে। আপনার আইডিতে যখন ৫ হাজার ফলোয়ার হবে তখন আপনার টাকা ইনকাম করার ইলিজিবিলিটি বা পসিবিলিটি বাড়বে। মোট কথা হলো : আপনার আইডিতে যখন ৫ হাজার ফলোয়ার ও পোস্ট করা কোন ভিডিও এর ৬০ হাজার ঘন্টা ওয়াচটাইম হবে তখন আপনি আপনার আইডিতে মনিটাইজ এর এপ্লাই করতে পারবেন। মনিটাইজ কী?  যদি কেউ নতুন শুনে থাকেন তাদের জন্য বলে রাখি মনিটাইজ হলো গুগল এডসেন্স এর এপ্লাই গুগল এডসেন্স থেকে এডশো করো আমরা মূলত টাকা ইনকাম করবো। তাই আপনার ফেইসবুক প্রফাইল সাজিয়ে রাখবেন যাতে আপনার আইডিতে প্রচুর পরিমাণে ফলোআর আসে এবং আকর্ষণীয় কয়েকটি ভিডিও আপলোড করে রাখবেন যাতে লোকজন ভিডিওটি দেখে তাহলে আপনার ইনকাম শুরু হবে। কিভাবে ফলোয়ার ও ওয়াচ টাইম বাড়াবেন তা নিয়ে অন্য ব্লগে আলোচনা করবো। প্রথমে আপনি এই উপায়ে ফেইসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন। 


ফেইসবুক পেইজ থেকে টাকা ইনকাম : 


দ্বীতিয় হলো ফেইসবুক পেইজ থেকে ইনকাম। ফেইসবুক পেইজ কী?  ফেইসবুক পেইজ খুলার নিয়ম এসকল প্রশ্ন সবার মনে আসতে পারে আবার অনেকে জানেন এমনকি পেইজ আছে কিন্তু ইনকাম এর সঠিক পদ্ধতি জানেননা তাই আয় করতে পারছেন না। তাদের জন্য বলি - ফেইসবুক পেইজ হলো Facebook  এর এমন একটি স্হান যেখানে সেলিব্রিটি, সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্রান্ড,  সংস্থা, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ তাদের প্রচার এর জন্য পেইজ তৈরি করে প্রচার করতে পারেন যা ফেইসবুক আইডি থেকে অনেক বেশি প্রফেশনাল থাকে। যে কেউ পেইজ তৈরি করতে পারে তবে সঠিক পদ্ধতিতে ফেইসবুক পেইজ তৈরি করতে হবে। পেইজ এর লগো, কভার পিকচার ভালোভাবে সাজিয়ে রাখবেন যাতে লোকজন আকৃষ্ট হয়। এবার আপনার আইডি দিয়ে ফ্রেন্ড ইনভাইটেশন পাটিয়ে পেইজ এর ফলোয়ার ও লাইক বাড়িয়ে নিন। সুন্দর সুন্দর পোস্ট করতে থাকুন পেইজ যাতে গ্রো করে সেদিকে ফোকাস রাখতে হবে। ফলোআর এর সাথে ভিডিও ভিউ ও লাগবে যা ৩ মাসে ৬০০০০ মিনিট ওয়াচ টাইম লাগবে। ভিডিও ভিউ বাড়াতে হলে আপনার ভিডিওর আকর্ষণীয় থামনেইল সেট করে কিছু হ্যাশট্যাগ যুক্ত করে পোস্ট করতে হবে তাহলে সকলের কাছে আপনার ভিডিও পৌছাবে ভিউ আসবে লক্ষ লক্ষ। আপনার পেইজ এর ক্রইটেরিয়া পূর্ণ হয়ে গেলে মনিটাইজ এর এপ্লাই করে পেইজ মনিটাইজ করে এড বসিয়ে ইনকাম শুরু করুন। তবে এর জন্য ধর্য্য ধরে কিছুদিন কাজ করতে হবে। তাহলে আপনারা ফেইসবুক পেইজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। 


Facebook Reels থেকে টাকা ইনকাম : 


How to make money from Facebook Reels?  এটি জানতে হলে আপনাকে আগে ফেইসবুক রিলস্ কী তা আগে জানা প্রয়োজন। ফেইসবুক রিলস হলো ছোট ছোট ভিডিও যা এক মিনিট এর কম সময়ের হতে হবে। এর বেশি সময়ের হলে হবেনা। রিলস ভিডিও ভাইরাল হয় বেশি তাই এটি থেকে বেশী টাকা ইনকাম করা যায়। আপনি যদি ট্রন্ডিং বিষয়ের উপর রিলস্ তৈরি করতে পারেন তাহলে ভিউস আসবে বেশি। যোকোন বিষয় নিয়ে রিলস্ ভিডিও তৈরি করতে পারেন। ফেইসবুক রিলস্ থেকে টাকা ইনকাম করতে হলে আগের মতো সেইম মনিটাইজ করাতে হবে তবে এখানে একটু ভিন্নতা আছে। অন্য সবগুলোতে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যা পূর্ণ না করে আপনি মনিটাইজ পাবেননা কিন্তু রিলিস ভিডিও এর ক্ষেত্রে ভিন্ন আপনার রিলস্ যদি বেশি ভিউস হয় তাহলে ফেইসবুক কর্তৃপক্ষ আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিবে আপনি এড বসাতে পারবেন কী না। এটি তুলনামূলক সহজ কম সময়ে ভাইরাল করানো যায়। 


ফেইসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম : 


ফেইসবুক এর একটি জনপ্রিয় মাধ্যম হলো ফেইসবুক গ্রুপ। কোন কিছু লিখে সার্চ দিলে হাজার হাজার গ্রুপ আপনার সমনে আসবে। মিলিয়ন মিলিয়ন মেম্বার এর গ্রুপ ফেইসবুক খুললেই পাওয়া যায়। আপনিও একটি গ্রুপ খুলে তার মধ্যে ভালো পোস্ট করে আপনার গ্রুপ এর মেম্বার বাড়িয়ে নিন। গ্রুপ মেম্বার যতো বেশী হবে আপনার ইনকাম ততোবেশী হবে। আপনার গ্রুপ যদি ভাইরাল করতে পারেন তাহলে বিভিন্ন ব্রান্ড এর কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে তাদের ব্রান্ড প্রমোশন এর জন্য। এর বিনিময়ে আপনি টাকা কন্ট্রাক্ট করে নিবেন এভাবে ফেইসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করা যায়। এটি একটি লাভজনক মাধ্যম টাকা ইনকাম করার জন্য। 


ফেইসবুক ই-কমর্স বা ফেইসবুক ব্যবসা করে টাকা ইনকাম : 


এটি আজকের মূল আলোচনা ও বিষয়বস্তু এটি আজকের হেডলাইন ও বটে। ফেইসবুক ব্যবসা সকলে করতে চাই কিন্তু আমরা এটা শুরু করবো কিভাবে তা জানিনা। বর্তমানে রিয়েল ব্যবসা থেকে ফেইসবুক ব্যবসা করে টাকা আয়  করার জন্য আগ্রহী লোকের অভাব নেই সকলে চায় ফেইসবুক ব্যবসা করে টাকা আয় করতে কিন্তু সকলে ব্যার্থ হয় সঠিক পদ্ধতি না জানার জন্য। ফেইসবুক ব্যবসায় কাস্টমার বেশী হয় তাই লাভ ও বেশি হয়। কারণ আপনি যদি একটি দোকান ব্যবসা করেন তাহলে আপনার কাস্টমার হলো কিছু নির্দিষ্ট আশপাশের জায়গার কাস্টমার কিন্তু আপনার যদি অনলাইন ব্যবসা থাকে তাহলে এর কাষ্টমার থাকে অনলাইন এর সকল ব্যাবহারকারি যারা আপনার দেশের কোন প্রান্ত থেকে দেখবে বা বহির্বিশ্বের ইন্টারনেট ব্যাবহারকারিরা পেয়ে থাকবে তাই ফেইসবুক ব্যবসার বিকল্প নেই। আপনি ফেইসবুক ব্যবসা করার জন্য বিভিন্ন জিনিসপত্র দিয়ে শুরু করতে পারেন তন্মধ্যে ই-কমার্স ব্যবসা অন্যতম। আপনি ফেইসবুক এ ভালোমানের কিছু কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারেন পরে ব্যবসার পরিধি বড় করুন চাহিদা অনুযায়ী এর চেয়ে ভালো লাভের ব্যবসা আর কোন কিছু হতে পারে না। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যদি ফেইসবুক ব্যবসা নিয়ে ভাবেন তাহলে আপনাকে অর্ডার ডেলিভারি যতা সময়ে করতে হবে কারণ কাস্টমার যদি অন-টাইম সার্ভিস পায় তাহলে বার বার ক্রয় করবে আপনার পণ্য দেরি করে ডেলিভারি দিলে পরে এই কাস্টমার আর কোন পণ্য ক্রয় করতে আসবেনা। লেনদেন এর জন্য ভালোমানের ক্রেডিট ও ডেভিড কার্ড রাখতে হবে আপনাকে। 


আজ আর নয় পরবর্তী ব্লগে আলোচনা করবো এরকম জরুরি কিছু জানানোর জন্য। আশা করি ভালো থাকবেন ধন্যবাদ। 


ফেইসবুক থেকে টাকা ইনকাম,  ফেইসবুক পেইজ থেকে টাকা ইনকাম, ফেইসবুক বুষ্ট, ফেইসবুক আইডি থেকে টাকা ইনকাম, ফ্রি টাকা ইনকাম, মনিটাইজ অন করার নিয়ম, ফেইসবুক মনিটাইজেশন পাওয়ার নিয়ম,রিলস ভিডিও থেকে টাকা ইনকাম, ভাইরাল ভিডিও লিং, ই-কমার্স ব্যবসা করার নিয়ম, ই-কমার্স বিজনেস আইডিয়া, ২০২৪ সালের অনলাইন ইনকাম এর সঠিক উপায়। 

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.